সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

৯৯৯-এ ফোন করে মিথ্যা তথ্য প্রদান: বরিশালে প্রতারক আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ২২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পুলিশ হেল্পলাইন ৯৯৯ এ ফোন করে নিরাপরাধ ২ লোককে খুনসহ ডাকাতি মামলার আসামি বলে অভিযোগ দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টায় এক প্রতারককে আটক করেছে পুলিশ। আটক রেজাউল মোল্লা (৫০) পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা গ্রামের বাসিন্দা। সোমবার (৩০ নভেম্বর) বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিসিসির ৩ নম্বর ওয়ার্ড মতাসার এলাকার বাসিন্দা ও কাউনিয়া মরোকখোলা পোল জান্নাতুল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ রিয়াজুল হক সরদার বিগত ২০১৯ সালের ৬ আগস্ট অজ্ঞাত খুনিদের হাতে খুন হন। পরে লাকুটিয়া সড়ক তালতলার মোড়ের পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। যার প্রেক্ষিতে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশের তদন্তে মামলার মূল রহস্য খুনসহ ডাকাতির ঘটনা উদঘটন করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এদিকে পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা গ্রামের বাসিন্দা রেজাউল মোল্লা বরিশালের বিভিন্ন এলাকায় বালু ভরাটের কাজ করার সুবাদে এ ক্লুলেস হত্যার কথা জানতে পেরে তার সাথে পূর্বশত্রুতার জের ধরে কাশিপুর ইছাকাঠি এলাকার বাসিন্দা হানিফ সিকদার ও গৌরনদীর বাটাজোর এলাকার বাসিন্দা জসিম সন্যামতকে ওই মামলার আসামি বানিয়ে পুলিশের কাছে ভুল তথ্য দেয়। পুলিশ হেল্প লাইন ৯৯৯ এ ফোন করে এবং এদেরকে ধরার জন্য পুলিশকে নানা ভাবে চাপপ্রয়োগ করে। মামলার বাদী মৃত রিয়াজুল হকের স্ত্রী নাজমিন বেগমকেও পুলিশ হেল্প লাইন ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিতে চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশ এই দুই ব্যক্তিকে তার কথামত না ধরার কারণে এক পুলিশ অফিসারকেও মোবাইল ফোনে নানা রকম হুমকি দিতে থাকেন। এর প্রেক্ষিতে পুলিশ নতুন করে মামলা তদন্তে নেমে কথিত দুই ব্যক্তির কোন সংশ্লিষ্টতা না পেয়ে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার কারণে প্রতারক রেজাউল মোল্লাকে আটক করে।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, প্রতারক রেজাউল মোল্লা মামলার বাদী নাজমিন বেগমকে বিভিন্ন সময়ে মোবাইলে কু-প্রস্তাব দিয়েছে। একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেয় এই প্রতারক। এছাড়াও ব্যক্তি জীবনে রেজাউল মোল্লার দুই স্ত্রী। তার বিরুদ্ধে পটুয়াখালী জজকোর্টে একটি জাল টাকার মামলা রয়েছে। আটক প্রতারক রেজাউল মোল্লাকে আদালতে প্ররণ করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মো. ফজলুল করিম, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)শাহ মো. ফয়সাল প্রমুখ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯৯৯-এ ফোন করে মিথ্যা তথ্য প্রদান: বরিশালে প্রতারক আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০