সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

সংবাদ প্রকাশের পর ভাতাবিহীন সেই ৬ প্রতিবন্ধীর পাশে খাগড়াছড়ি জেলা প্রশাসক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন খাগড়াছড়ি প্রতিনিধি: দিঘীনালা উপজেলার দূর্গম ভূঁইয়াছড়া গ্রামের ভাতাবিহীন একই পরিবারের ৬প্রতিবন্ধীর পাশে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবং পার্বত্য প্রেসক্লাব ও সবুজ পাতার দেশ। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস নগদ ২৫হাজার টাকার পাশাপাশি গুচ্ছগ্রাম ২য় পর্যায় প্রকল্পের অধীনে একটি সেমিপাকা গৃহ নির্মাণ করে দেয়াসহ ৬প্রতিবন্ধীর সকলকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার জন্য দিঘীনালা উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং প্রতিবন্ধীদের চিকিৎসার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য জেলা প্রতিবন্ধী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

৩০নভেম্বর সোমবার সকালে নিজ দপ্তরে প্রতিবন্ধীদের হাতে ২৫হাজার টাকার চেক তুলে দেয়ার সময় জেলা প্রশাসক বলেন, জেলার সকল প্রতিবন্ধীকে ভাতাসহ সরকারী সকল সুযোগ-সুবিধার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া আছে। এ ব্যাপারে যাতে কেউ কোন আইনের ব্যত্বয় অথবা গাফিলতি করতে না পারে সে ব্যাপারে সাংবাদিকদেশর সতর্ক দৃষ্টি রাখার আহবান জানান।

প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার চেক হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা রোকেয়া বেগম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, পার্বত্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকার সম্পাদক জুলহাস উদ্দিন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সমীর মল্লিক, পার্বত্য প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুলাহ আল মামুন, সদস্য সুজন বড়ুয়া, মেরুং ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দিন, লোকমান হোসেন, নুর মোহাম্মদ হৃদয় প্রমুখ।

গত ১৮নভেম্বর পার্বত্য প্রেসক্লাবের সাংবাদিকরা সরেজমিনে দীঘিনালার মেরুং ভুইয়াছড়া গেলে তাদের অনুসন্ধানে উঠে আসা এবং দৈনিক সবুজ পাতার দেশ, পাহাড়ের আলো, দৈনিক অগ্রসর পত্রিকাসহ একাধীক জাতীয় দৈনিকে ‘‘ভাতাবিহীন একই পরিবারের ৬প্রতিবন্ধী’’ শিরোনামে সংবাদটি প্রচার হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংবাদ প্রকাশের পর ভাতাবিহীন সেই ৬ প্রতিবন্ধীর পাশে খাগড়াছড়ি জেলা প্রশাসক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০