সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ভিক্ষা পেতে নিজের সন্তানসহ মাথা ফাটালেন এই নারী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নিজের এবং কোলের সন্তানের মাথায় ব্যান্ডেজ নিয়েই ভিক্ষা করছেন এক নারী। ফেনী শহরের মসজিদ, হাসপাতাল, রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় এ নারীকে ভিক্ষা করতে দেখা যায়। রোববার সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়।
এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। রাত সাড়ে ৮টার দিকে শহরের মিজান রোড়স্থ তমিজিয়া মসজিদের সামনে ভিক্ষা করতে দেখা যায় ওই নারীকে। সেখানে গিয়ে দেখা যায় বাচ্চা দুটিসহ মহিলাটি মানুষের কাছে টাকা ভিক্ষা চাইছে। তখন ওই নারীর অভিনব কায়দায় ভিক্ষাবৃত্তির ব্যাপারে তথ্য দেয় স্থানীয়রা।

স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি জুলহাস তালুকদার জানান, ২০১৮ সালের শবে বরাতের রাতে শহরে অজ্ঞাত মহিলার খবরে ছুটে যায় আমার সংগঠনের সদস্যরা। সেখান থেকে তাকে ও বাচ্চাদের হাসপাতালে ভর্তি করানো হয়। সেসময় তারা বাচ্চার জামা-কাপড় পরিবর্তন করার চেষ্টা করলে, ওই নারীর চিৎকার চেঁচামেচি করে তার স্বামীর কাছে যেতে চান। এরপর বাচ্চাদের নিয়ে ওই নারী হাসপাতাল থেকে বেরিয়ে যান।

এর দশ দিন পর আবার ফেনী শহর থেকে বাচ্চা দুটিসহ ওই নারীকে এনে আবার হাসপাতালে ভর্তি হলে এক ঘন্টা পর তিনি চলে যান। তখন ফেনী সদর হাসপাতালের চিকিৎসক বাচ্চাদের দেখে জানান, কোনো মাদকদ্রব্য অথবা ওষুধের মাধ্যমে শিশু দুটিকে ঘুমিয়ে রাখা হয় এবং এই সুযোগ নিয়ে ভিক্ষা করা হয়।

এর কিছুদিন পর ৯৯৯ থেকে পুলিশের কাছে কল আসে এই শিশুদের নিয়ে, পুলিশের কাজে সহায়তা করতে স্বেচ্ছাসেবী সংগঠন সহায় শহরের মুক্ত বাজার এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। পরে বাচ্চাদের মাথার ব্যান্ডেজ খুলে দেখা যায় মানুষকে বিভ্রান্ত করার জন্য মাথায় কোনো ক্ষত ছাড়াই ব্যান্ডেজ লাগিয়ে রাখা হয়েছে।

গত মাসের ৩১ তারিখ রাত ২টায় মহিপাল ফ্লাইওভার এর নিচে এক মহিলা ইট দিয়ে বাচ্চা এবং নিজের মাথায় আঘাত করছেন বলে খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মঞ্জিলা মিমিকে অবগত করলে সেখানে গিয়ে দেখা যায়, এই নারী প্রতারনার আশ্রয় নিয়েছেন। তখন বাচ্চাদের হাসপাতালে নেয়া হলে সকালে হাসপাতালের কাউকে না জানিয়ে তিনি গোপনে পালিয়ে যান।

স্বেচ্ছাসেবী সংগঠনটির সাধারণ সম্পাদক দুলাল তালুকদার বলেন, তাকে যখনই বলা হয় তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং তার স্বামীর কাছে নিয়ে যাওয়া হবে, তখনই কৌশলে তিনি সটকে পড়েন।

জিজ্ঞাসাবাদে ওই নারী জানান তার নাম রুমি, স্বামীর নাম সুজন, বাড়ি রংপুরে। আবার কখনো বলেন, তার বাড়ি কুমিল্লার চান্দিনায়। তিনি আরো জানান, সঙ্গে থাকা শিশু সাকিবের বয়স ৩ বছর, সুমাইয়ার বয়স ৯ মাস। তিনি সন্তানদের নিয়ে বর্তমানে শহরের সহদেবপুরের একটি বস্তিতে থাকেন।

যদিও প্রতারণার বিষয়টি ওই নারী অস্বীকার করেছেন। তার দাবি, দূর্ঘটনায় তার সন্তানদের মাথা ফেটেছে। চিকিৎসা না করিয়ে হাসপাতাল থেকে সটকে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিক্ষা পেতে নিজের সন্তানসহ মাথা ফাটালেন এই নারী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০