সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

আগামী তিন মাসে সাড়ে ৫শ’ মোবাইল টাওয়ার না বানালে বড় জরিমানার হুমকি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আগামী তিন মাসে সাড়ে ৫শ’ মোবাইল টাওয়ার না বানালে বড় জরিমানার হুমকি দিয়েছে বিটিআরসি। মোবাইল সংযোগ বাড়লেও টাওয়ার তৈরিতে তালবাহানায় এমন হুমকি দিল বিটিআরসি।

জানা গেছে, গত দুই বছরে এক কোটির বেশি মোবাইল সংযোগ দেয়া হলেও নতুন টাওয়ার হয়েছে হাতে গোনা। চুক্তির শর্ত জটিলতায় টাওয়ার নির্মাতা কোম্পানিগুলোর ওপর দায় চাপিয়ে টেলিকম অপারেটরা বলছে, পর্যাপ্ত টাওয়ার না হওয়ায় গ্রাহক সেবার মান কমছে।

অন্যদিকে শর্ত নিয়ে জটিলতাকে টাওয়ার না বাড়ার কারণ হিসেবে দেখাচ্ছে টাওয়ার কোম্পানিগুলো।
টেলিকম সেবায় গুণগত মান বজায় রাখতে গ্রাহক সংখ্যার সঙ্গে সমন্বয় করে বাড়াতে হয় মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। দেশে মোবাইল সংযোগ ছাড়িয়ে গেছে ১৬ কোটি ৭১ লাখ। অথচ নেটওয়ার্ক সম্প্রসারণ হয়নি দুই বছরে।

টাওয়ারের সংখ্যা আটকে আছে ৪২ হাজারেই।
আগে টেলিকম কোম্পানিগুলো নিজেরাই টাওয়ার বসিয়েছে। দু’বছর আগে নেটওয়ার্ক সম্প্রসারণের লাইসেন্স পায় আলাদা কোম্পানি। সেই থেকেই চুক্তির শর্ত জটিলতায় টাওয়ার নির্মাণে ধীরগতি চলছে।

রবি হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম বলেন, ‘সার্ভিস লেভেল এগ্রিমেন্টের আদলে টোটাল কমার্শিয়াল এগ্রিমেন্ট চাপিয়ে দেয়া হচ্ছে। অতি সম্প্রতি দুটি অপারেটর সাইন করেছে। আমরা যে দুই বছর ধরে টাওয়ার তৈরী করতে পারিনি, সেই ব্যকলকটা আমরা সারিয়ে উঠতে পারিনি। ‘

টেলিকম অপারেটর চাইলেই বছরে ৭শ’ থেকে হাজারখানেক নেটওয়ার্ক সাইট তৈরি সম্ভব- দাবি টাওয়ার কোম্পানির। সামিট কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ আল ইসলাম বলেন, ‘বাংলালিঙ্কের কাছ থেকে ২৫৯টি সাইটের একটা অর্ডার আমরা পেয়েছি।

ওই সাইটগুলো আমরা রোল আউট করছি। ডিসেম্বরের মধ্যে ১৫০টি সাইট রোল আউটের প্লান করছি। বাকি সাইটগুলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারীর মধ্যেশেষ করার পরিকল্পনা রয়েছে। বছরে সাত শত থেকে হাজার টাওয়ার তৈরীর সক্ষমতা রাখি। ‘
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি বলছে ২০২১ সালের মধ্যে দুটি কোম্পানি সাড়ে ৫শ’ টাওয়ার বসাবে। বাকিরাও দ্রুতই শুরু করবে কার্যক্রম। নইলে হবে বড় অঙ্কের জরিমানা।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক জানান, ‘আমরা আল্টিমেটাম দিয়ে দিয়েছি। টাওয়ার কোম্পানিকে আমরা ৫০ লাখ টাকা ফাইন দিয়েছি। এটা না করে উপায় ছিলো না। ‘

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী তিন মাসে সাড়ে ৫শ’ মোবাইল টাওয়ার না বানালে বড় জরিমানার হুমকি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০