র্যাব- এর অভিযানে নওগাঁ সদর থানা এলাকা হতে জেএমবির ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৩:১৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ১৬০ বার পড়া হয়েছে

র্যাব-৮ এর অভিযানে নওগাঁ সদর থানা এলাকা হতে জেএমবির ০১ জন সক্রিয় সদস্য গ্রেফতার। ২৯ নভেম্বর ২০২০ তারিখ রাতে নওগাঁ সদর থানা এলাকা থেকে ০১ একজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর সক্রিয় সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃত জেএমবি সদস্য হলেনঃ
(ক) মোঃ ফজলে রাব্বি ইসলাম@রিমন(২০), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, ঠিকানা-কোমাইগাড়ী (বাকি বিল্লা), ০১নং ওয়ার্ড, পৌরসভা, নওগাঁ সদর, নওগাঁ।
আটককৃত আসামী মোঃ ফজলে রাব্বি ইসলাম@রিমন কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে শিকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, নওগাঁ, মাদারীপুর, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে শিকার করে। সে বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে শিকার করে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীর বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে


























