সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা ঠেকানোর ক্ষমতা নেই কারো: হানিফ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আলেম ওলামারা শ্রদ্ধার পাত্র। উগ্রবাদী কথা বলে শ্রদ্ধা ধরে রাখবেন৷ উগ্রবাদী কথা জনগণ সমর্থন করে৷ বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠিত হবে৷ কোন শক্তির ক্ষমতা নেই এটা ঠেকানোর।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ তথা বলেন তিনি। এসময় মাহবুব উল আলম হানিফ বলেন, ‘তারা ইসলামের প্রতিনিধিত্ব করছে৷ তারা বলে ইসলামের ধারক ও বাহক৷ ইসলামের উগ্রবাদের কোন স্থান নেই। কিন্তু আলেমদের নাম করে যারা উগ্রবাদের কথা বলছে সেটা ইসলাম বলে না৷ ইসলাম শান্তির কথা বলে। আপনারা যে ভাষায় কথা বলছেন মহানবীর সময়ে এমন করে কেউ বললে ইসলাম গ্রহণ করতো না৷ আপনারা ভাস্কর্য নিয়ে কথা বলছেন, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে অনেক ভাস্কর্য আছে৷ সেখানে ভাস্কর্য নিয়ে কেউ কথা বলে না৷ মক্কা নগরীর মানুষই ভাস্কর্য নিয়ে কথা বলে না৷ আপনারা জঙ্গিদের ভাষায় কথা বলছেন৷ এটা পাকিস্তানের ইসলাম। এটা স্বাধীন রাষ্ট্র, এখানে পাকিস্তানের প্রেতাত্মা বা রাজাকারদের হুমকি শোনার জন্য ৯ মাস যুদ্ধ করে স্বাধীন হয়নি৷ এটা স্বাধীন দেশ, এখানে সরকার আছে, জনগণ আছে। আপনাদের উগ্রবাদী কথা জনগণ মানে না৷’

তিনি আরো বলেন, ‘যারা আবার শাপলা চত্বরের হুমকি দেয়, তাদের লজ্জা থাকা উচিত। লেজ গুটিয়ে পালিয়েছিল তারা, কোনো হুমকি কাজে আসবে না। সরকারের শক্তি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত।’

এসময় যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ‘করোনাকালীন সময়ে সারা বিশ্বে যেখানে জিডিপি নামছে সেখানে আমাদের জিডিপি ৫-এ আছে৷ এটা বর্তমান সরকার শেখ হাসিনার কারণে হয়েছে৷ বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিএনপির সরকারের কোন উন্নয়ন কর্মকাণ্ড চোখে পড়ে না৷ বিএনপির রাজনীতি মিথ্যাচারে ভরা অভিযোগে পূর্ণ। ভোট নিয়ে তারা মিথ্যাচার করে৷ দেশের রাজনৈতিক অঙ্গনে কোন ইস্যু না থাকা সত্ত্বেও আলেমদের নিয়ে ইস্যু করার চেষ্টা করছে তারা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠা ঠেকানোর ক্ষমতা নেই কারো: হানিফ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০