সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে ৪১ জন নিহত, আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাস-ট্রাকের সংঘর্ষে ৪১ জন নিহত হয়েছে। এছাড়াও এ দুর্ঘটনায় আরও আহত হয়েছে ১০ জন।

বুধবার (২৬ নভেম্বর) ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, বাসে করে স্থানীয় একটি পোষাক কারখানার কর্মীরা যাচ্ছিলেন। সকাল সাতটা নাগাদ সাও পাওলো রাজ্য থেকে ৩৪০ কিলোমিটার দূরের তাগুয়াই শহরের কাছে পৌঁছালে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। উদ্ধারকারীরা এসে দেখতে পায় সবখানে মানুষের ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কারা বাসের যাত্রী ছিলেন আর কারা ট্রাকের আরোহী ছিলেন তা বলা অসম্ভব বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই ৩৭ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আহত ৪ জন মারা যান। মারাত্মক আহত ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

রাজ্যের স্বাস্থ্যসচিব জেন গোরিঞ্চিন গ্লোবো নিউজ নেটওয়ার্ককে জানান, এ পরিস্থিতিতে রক্তের খুব প্রয়োজন। কিন্তু মহামারি করোনার কারণে আমাদের ব্লাডব্যাংক প্রায় শূন্য। সংঘর্ষে যান দুটি টুকরো টুকরো হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে ৪১ জন নিহত, আহত ১০

আপডেট সময় : ০৯:৪২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০