সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নেশার টাকার জন্য ২২ দিন বয়সী ছেলেকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড বাবা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: দিনাজপুরের ফুলবাড়ীতে নেশার টাকার জন্য ২২ দিন বয়সী ছেলে সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। এ ঘটনায় ঘাতক বাবা সুভাস মহন্তকে (২৮) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাটে এ ঘটনা ঘটে। আটক সুভাস মহন্ত ওই গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক।

শিশুটির মা অনামিকা মহন্ত বলেন, নেশার টাকার জন্য সুভাষ প্রায়ই আমাকে মারধর করত। বুধবার সন্ধ্যায় আমাকে মারপিট করলে আমি শ্বশুরের ঘরে আশ্রয় নিই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও বাচ্চাকে টানাহেঁচড়া করে মারধর করে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমাকে ঘর থেকে বের করে আমার শিশু সন্তানকে ছিনিয়ে নেয়। এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাচ্চাটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বের হয়ে আসে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘাতক সুভাশ চন্দ্র মহন্তকেও আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেশার টাকার জন্য ২২ দিন বয়সী ছেলেকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড বাবা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০