সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঘুষ ছাড়া ফাইল নড়ে না ভূমি অফিসে না দিলে উল্টো হয়রানি শিকার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মাদারীপুরের শিবচর উপজেলা ভূমি অফিসে প্রত্যয়নপত্রসহ বিভিন্ন কাজ ঘুষ ছাড়া হয় না বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, ঘুষ না দিলে উল্টো হয়রানিরও শিকার হন অনেকে।
এদিকে মাদারীপুরের শিবচরে ভূমি অফিসের এক পেশকারের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হয়েছে সামজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, ভূমি অফিসের পেশকার লিটন বিশ্বাস একজনের কাছ থেকে অফিস কক্ষেই টাকা নিচ্ছেন।

অপরদিকে ভোগান্তি থেকে রক্ষা পেতে এক ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। তার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, খবির মোল্লা নামে এক ব্যক্তি বনবিভাগের একটি লাইসেন্স পাওয়ার জন্য ভূমি অফিসের প্রত্যয়ন দরকার হয়। দীর্ঘ তিন মাস ধরে প্রত্যয়নপত্রের জন্য ভূমি অফিসের এক টেবিল থেকে অন্য টেবিলে ধরনা দিয়েও পায়নি প্রত্যয়নপত্র। লিটন বিশ্বাস বিভিন্ন অজুহাতে হয়রানি করে ভুক্তভোগী মো. খবির মোল্লাকে। ১০ হাজার টাকা দিলে প্রত্যয়নপত্র পাওয়া যাবে বলে জানায় পেশকার লিটন বিশ্বাস। কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী একপর্যায়ে তাকে ৫ হাজার টাকা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, কোনো কাগজপত্র আনতে গেলেই ১০ হাজার থেকে ২০ হাজার টাকা করে দিতে হয়। অথচ এসব সেবা বিনা মূল্যে দেয়ার কথা থাকলেও ভূমি অফিসের কর্মচারীরা গ্রাহকদের নানাভাবে হয়রানি করে যাচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত লিটন বিশ্বাস ঘুষ লেনদেনর বিষয়টি অস্বীকার করেন।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রকিবুল হাসান বলেন, ভূমি অফিসে প্রত্যয়নের জন্য কোনো টাকা লাগে না। এ বিষয়ে একজন অভিযোগ দিয়েছিল, পরে তিনি তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

শিবচরের ইউএনও মো.আসাদুজ্জামান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুষ ছাড়া ফাইল নড়ে না ভূমি অফিসে না দিলে উল্টো হয়রানি শিকার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:১৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০