সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরগুনায় চেয়ারম্যানকে কুপিয়ে জখম: সাবেক চেয়ারম্যানের নামে মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি:: বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ইমাম হাসানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে বেতাগী থানায় মামলাটি হয়।
মামলায় ওই ইউপির সাবেক চেয়ারম্যান ইউসুফ শরিফকে প্রধান আসামি করে তাঁর তিন ছেলেসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আহত চেয়ারম্যানের শ্বশুর রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন সাংবাদিকদের মামলার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

গত শুক্রবার দুপুরে বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যান বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান ও সাবেক চেয়ারম্যান ইউসুফ শরিফ। অনুষ্ঠানে খাওয়া শেষ করে আগেই বিয়েবাড়ি থেকে চলে যান ইউসুফ। এর ১৫ থেকে ২০ মিনিট পর বেলা দুইটার দিকে বিয়েবাড়ি থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান। কিছু দূর যেতেই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ইমাম হাসানের মোটরসাইকেলের গতিরোধ করে কোপাতে শুরু করেন। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে তাঁর পায়ে ও হাতে কোপাতে থাকেন। ধারালো অস্ত্রের কোপে হাড় কেটে ঝুলে ছিল তাঁর বাঁ পা। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি আছেন।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান মামলার খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় চেয়ারম্যানকে কুপিয়ে জখম: সাবেক চেয়ারম্যানের নামে মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০