সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

মানবিক ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদের বদলীর খবরে বানারীপাড়াবাসী অশ্রুজলে সিক্ত…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার ‘মানবিক’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের আকস্মিক বদলীর খবরে এলাকাবাসী ‘অশ্রুজলে’ সিক্ত হচ্ছেন। বৃহস্পতিবার তিনি বানারীপাড়া ছেড়ে তার নতুন কর্মস্থল পটুয়াখালীর দুমকি উপজেলায় যোগদান করবেন বলে জানা গেছে। তার অন্যত্র বদলী হয়ে এ চলে যাওয়াকে বানারীপাড়াবাসী কিছুতেই মানতে পারছেন না। তার বদলীর আদেশ বাতিল করে তাকে বানারীপাড়ায় বহাল রাখার দাবি জানিয়েছেন তারা। প্রসঙ্গত তিনি একজন ‘মানবতাবাদী’ সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে বানারীপাড়ার সর্বমহলে প্রশংসা ও সুনাম কুড়িয়েছেন। তিনি প্রাণঘাতি কোভিড-১৯ নভেল করোনাভাইরাস শুরুর পরে নিজ কার্যালয়ে ‘ঘরবসতি’ গড়ে তুলেছিলেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে নিজ হাতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠুভাবে সরকারী বরাদ্দের এ খাদ্য সামগ্রী বিতরণ করায় তিনি ব্যাপক প্রশংসিত হন। এছাড়া তিনি করোনার সংক্রমন থেকে এলাকাবাসীকে রক্ষা করতে নানা ভাবে সচেতনতামূলক দিক নির্দেশনা দেন। বানারীপাড়ার সার্বিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে সবার আস্থা ও বিশ্বাসের প্রতিকে পরিণত হয়েছেন। বানারীপাড়ায় অসচ্ছ্বল গৃহহীন মুক্তিযোদ্ধা পরিবারের জন্য কয়েক লাখ টাকা ব্যয়ে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ পৌর শহর সহ উপজেলার ৮ ইউনিয়নের প্রত্যন্ত জনপদে ঘুরে ঘুরে প্রকৃত অসচ্ছ্বল মুক্তিযোদ্ধা পরিবারের তালিকা তৈরী করেছেন। এছাড়া গৃহ ও ভূমহীন পরিবারের সদস্যদের গৃহ ও ভূমি দেওয়া,শীতকে উপেক্ষা করে বাড়ি বাড়ি ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সহ নানা ভাবে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রলয়ংকরী ঘুর্ণিঝড় ‘ফনি’,‘বুলবুল’ ও ‘আম্ফান’ মোকাবেলায় তিনি এলাকাবাসীকে সচেতন করতে নিজেই মাইকিং করতে নেমে পড়ার পাশাপাশি সেই ভয়ঙ্কর রাতে তার নিজ গাড়িতে করে খাদ্য সামগ্রী নিয়ে সাইক্লোন শেল্টারে ছুঁটে গিয়েছিলেন। এসব কারনে তিনি একজন প্রকৃত ‘মানবদরদী’ কর্মকর্তা হিসেবে এলাকাবাসীর ‘হৃদয়ের মনিকোঠায়’ ঠাঁই করে নিয়েছেন। তাইতো তার বদলীর খবরে সবার ‘হৃদয়ে রক্তক্ষরণ’ ও চোখে ‘কান্নার সাঁতার’ বইছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানবিক ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদের বদলীর খবরে বানারীপাড়াবাসী অশ্রুজলে সিক্ত…

আপডেট সময় : ১২:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০