সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

দুই’শ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সোনিয়া ঝালকাঠি ডিবি পুলিশের হাতে আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া থেকে দুই’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ী সোনিয়া ওরফে রিয়া মনি (২০) কে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে উপজেলার দপদপিয়া চৌমাথা থেকে তাকে আটক করা হয়। সোনিয়া জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আনসার উদ্দিন তালুকদারের মেয়ে।

আজ মঙ্গলবার সকালে সোনিয়ার বিরুদ্ধে নলছিটি থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে পুলিশ।এছাড়া সোমবার একই উপজেলা পশ্চিম কামদেবপুর গ্রাম থেকে ২৭০ পিস ইয়াবাসহ শাহাদাৎ মোল্লা নামে আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৮ এর একটি দল।
মঙ্গলবার সকালে আটক মাদক ব্যবসায়ী সোনিয়া ওরফে রিয়া মনি কে ঝালকাঠি ডিবি পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সম্মুখে হাজির করে ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার খান ।ওসি সাংবাদিকদের জানান, সোনিয়া ওরফে রিয়া মনি নামে এই নারী দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবিদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। সোমবার রাতে ক্রেতা সেজে ঝালকাঠি ডিবি পুলিশের একটি টিম নলছিটির দপদপিয়া চৌমাথায় থেকে দুইশত ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই’শ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী সোনিয়া ঝালকাঠি ডিবি পুলিশের হাতে আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০