সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

অনলাইনে মোবাইল কিনে হাতে পেলেন কাঠের টুকরা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ফেসবুকে কম দামে মোবাইল ফোন বিক্রির চটকদার বিজ্ঞাপন দেখে অর্ডার করেন এক ব্যক্তি। অর্ডার বুঝে নিয়ে ফোনের বাক্সটি খুলে দেখেন বাক্সভর্তি কাঠের টুকরা!
ওই ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে আবুল কালাম (৪১) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে আটকের বিষয়টি জানান র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল। প্রতারক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

তিনি জানান, আটক আবুল কালাম ভিন্ন নামে ফেসবুকে একটি ফেক আইডি চালাতেন। সেই আইডি থেকে জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নামে স্যামসাং কোর এ-২ মডেলের মোবাইল ফোন বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রির বিজ্ঞাপন দেন।

পরবর্তীতে এক ব্যক্তি ৮০টি মোবাইল ফোন কিনবেন বলে অনলাইনে অর্ডার দেন। কিন্তু ডেলিভারির সময় মোবাইল ফোন না দিয়ে মোবাইল বাক্সের ভেতর কাঠের টুকরা দিয়ে দেন প্রতারক আবুল কালাম।

এভাবে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনের সঙ্গে অনলাইনে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান র‌্যাব কর্মকর্তা।

আটক আবুল কালামের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনলাইনে মোবাইল কিনে হাতে পেলেন কাঠের টুকরা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০