সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ভোলায় বিয়ের প্রলোভনে নারী কর্মীকে ধর্ষণ করলেন বীমা কোম্পানির ইনচার্জ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের অফিস ইনচার্জ যোবায়ের হোসেন জাবেদের বিরুদ্ধে নারী কর্মীর সাথে পরকীয়া প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে ওই ইনচার্জ বিয়ে করতে অস্বীকার করায় আত্মহত্যার হুমকি দিচ্ছেন প্রতারণার শিকার ওই নারী কর্মী। এদিকে ব্যাভিচারের বিচার দাবি করছেন ওই নারীর স্বামী। এ নিয়ে বীমা গ্রাহকদের মাঝে উৎকন্ঠা দেখা দিয়েছে।

প্রতারণার শিকার নারী কর্মী জানান, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড (একক বীমা প্রকল্প) তজুমদ্দিন অফিসের ইনচার্জ যোবায়ের হোসেন জাবেদ তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে গত ৮ অক্টোবর ঢাকায় বীমার মিটিংয়ের যাওয়া আসার সময় কর্ণফুলি লঞ্চের কেবিনে কৌশলে তার সাথে শারীরিক মেলামেশা করেন। পুনরায় নভেম্বর মাসের প্রথম দিকে চরফ্যাশনে হোটেল হ্যাভেনে স্বামী-স্ত্রী পরিচয়ে ৩ রাত যাপন করে মেলামেশা করেন। এর ধারাবাহিকতায় ৮ নভেম্বর পুনরায় জাবেদ তাকে ঢাকায় নিয়ে যান এবং কেবিনে তার সাথে শারীরিক মেলামেশা করেন বলে জানান ভুক্তভোগী এক সন্তানের জননী ওই নারী। পরে অফিস ইনচার্জ জাবেদের নারী কর্মীর সাথে পরকীয়া ও শারীরিক সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং একই বীমা অফিসের ওই নারী কর্মিকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকেন।

এবিষয়ে অভিযুক্ত অফিস ইনচার্জ যোবায়ের হোসেন জাবেদের কাছে জানতে চাইলে তিনি হোটেলে ও লঞ্চের কেবিনে একত্রে রাত্রি যাপনের বিষয়টি এড়িয়ে গিয়ে দুষ্টামির ছলে বিয়ে করার কথা বলেছিলেন বলে জানান।

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ভোলা এডিশনাল পিডি ইনচার্জ শামীম ওসমান এর কাছে জানতে চাইলে বলেন, কোন বীমা কর্মী অপরাধে জড়িত হলে তার দায়ভার তাকেই বহন করতে হবে।

বরিশাল বিভাগীয় কর্মকর্তা শাহ আলমের কাছে জানতে চাইলে বলেন, তজুমদ্দিন অফিসের নারী ঘটিত বিষয়টি শুনেছি, আমরা কর্মকর্তাদের নিয়ে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় বিয়ের প্রলোভনে নারী কর্মীকে ধর্ষণ করলেন বীমা কোম্পানির ইনচার্জ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০