ঝালকাঠি ইয়াবাসহ মাদক কারবারি আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:২২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে ২৭০ পিস ইয়াবাসহ শাহাদাৎ মোল্লা (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল উপজেলার পশ্চিম কামদেবপুর এলাকায় অভিযান চলিয়ে তাকে আটক করে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে বরিশাল নগরীর রূপাতলীস্থ র্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটক শাহাদাৎ মোল্লা (৩৫) উপজেলার পশ্চিম কামদেবপুর এলাকার মৃত মতিউর রহমান মোল্লার ছেলে। আটকের পর রোববার রাতে তাকে নলছিটি থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন র্যাবে ডিএডি নূর ইসলাম। ওই মামলায় শাহাদাৎ মোল্লার সহযোগী সাঈদ খানকে আসামি করা হয়েছে।
নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, শাহাদাৎ মোল্লাকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


























