সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বানারীপাড়া ও উজিরপুর হবে এক সুশিক্ষিত ও আদর্শ জনপদ….এমপি শাহে আলম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় নবনির্মিত ৩টি স্কুল ভবন ও সাইক্লোন শেল্টারের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন উজিরপুর ও বানারীপাড়া উপজেলাকে শিক্ষার দিক দিয়ে মডেল উপজেলায় রূপান্তর করা হবে। ২২ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের এক সাড়াপাড়ায় ৩ কোটি, ৪১ লাখ, ৩৮ হাজার ৮৫২,৮২ টাকা ব্যয়ে তৃতল বিশিষ্ট দূর্যোগ আশ্রয়ন কাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন, বেলা সাড়ে ১১টায় চাখার ইউনিয়নের খলিসাকোঠায় ৩ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৩৬৬, ৫৭ টাকা ব্যয়ে তৃতল বিশিষ্ট দূর্যোগ আশ্রয়ন কাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন ও দুপুর ১২টায় একই ইউনিয়নের সোনাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯২ লাখ, ৬০ হাজার, ১১৮ টাকা ব্যয়ে নতুন দ্বিতল বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন । পরে তিনি চাখার সরকারী ফজলুল হক কলেজে ৬ তলা বিশিষ্ট নির্মাণাধীণ ভবনের কাজের খোঁজ-খবর নেন। এরপরে তিনি কলেজের বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন। এসময় তার সফরসঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন, , বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, কার্যনির্বাহী সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, মাস্টার সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সংসদ সদস্যের এপিএস মো. জসিম মোল্লা, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক হাওলাদার, সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন, সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন বিশ্বাস, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সম্পাদক মো. সুজন মোল্লা, সাতলার ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন,উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন, ঢাকা উত্তর সিটি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রুথেন মিয়া, রিয়াজ হোসেন, শিক্ষক হায়দার আলী, উপজেলা ছাত্রলীগ নেতা মনির হোসেন, সুমন সিদ্দিকি, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, যুগ্ম-সম্পাদক তৌসিফ আহম্মেদ শাহিন, চাখার কলেজ শাখা ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন প্রমূখ। পরে চাখার কলেজ ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপির সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন। এসময় সংসদ সদস্য মোঃ শাহে আলম ছাত্রলীগ নেতা- কর্মীদের লোভ-লালসার উর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর সোনারবাংলা বিনির্মাণে ভূমিকা রাখার পরামর্শ দেন।
রাহাদ সুমন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়া ও উজিরপুর হবে এক সুশিক্ষিত ও আদর্শ জনপদ….এমপি শাহে আলম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০