সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বাউফলে অপারেশনের টেবিলে রোগী রেখে পালালেন চিকিৎসক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলের কালিশুরীতে স্লোব বাংলাদেশ নামের একটি বেসরকারী হাসপাতালে খাদিজা বেগম (৪০) নামের পাঁচ সন্তানের এক জননীর টিউমার অপারেশনের নামে তার নিতম্ব থেকে নিচের অংশ কেটে ফেলেন অবস্থা বেগতিক দেখে অপারেশন টেবিলেই রোগী রেখে পালিয়ে গেছেন চিকিৎসক আহম্মেদ কামাল তুষার। রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের জেলে সহিদুল ইসলাম সিকদারের স্ত্রী ও পাঁচ সন্তানের জননী খাদিজা বেগম গত কয়েকদিন ধরে পেটে ব্যথায় ভুগছিলেন। তার স্বামী শনিবার বিকাল ৪টার দিকে তাকে স্লোব বাংলাদেশ নামের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। পরীক্ষা নিরীক্ষার পরে ওই গৃহবধূর পেটে টিউমার হয়েছে বলে জানান। তাই অপারেশন করতে হবে।

রবিবার দুপুর ২টার দিকে ওই গৃহবধূর স্বজনদের না জানিয়ে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আহম্মেদ কামাল তুষার নামের এক চিকিৎসক তার নিতম্ব থেকে নিচের অংশ কেটে ফেলেন। এরপর অবস্থা বেগতিক দেখে অপারেশন থিয়েটারে তাকে ফেলে রেখে পালিয়ে যান।

পরে ওই হাসপাতালের কয়েকজন নার্স ওই গৃহবধূর কাটা অংশে সেলাই করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টা ওই গৃহবধূর অবস্থা শংকটাপন্ন ।

ওই গৃহবধূর নন্দাইয়া জালাল আহম্মেদ জানান, খাদিজা বেগমের অবস্থা আংশকা জনক। তিনি তীব্র ব্যাথায় কাতারেচ্ছেন। স্লোব হাসপাতাল থেকে তাকে বরিশাল নেয়ার জন্য বলেছেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট চিকিৎসক আহম্মেদ কামাল তুষারের ০১৭২৪৪০৪৫৯৫ নম্বরের মোবাইল ফোনে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে স্লোব বাংলাদেশে হাসপাতালের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউফলে অপারেশনের টেবিলে রোগী রেখে পালালেন চিকিৎসক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০