সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

সালিসে বৃদ্ধকে পিটিয়ে ১২ বছরের কিশোরীর সঙ্গে বিয়ে! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: জামালপুরের দেওয়ানগঞ্জে ৮৫ বছর বয়সের বৃদ্ধের সঙ্গে ১২ বছরের এক কিশোরীকে বিয়ে দিয়েছেন গ্রামের মাতব্বররা। গত বুধবার উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের বয়রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিয়েতে ওই বৃদ্ধ রাজি না হলে তাকে ১০ দোররা মেরে রাজি করানো হয় বলে অভিযোগ আছে।

স্থানীরা জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় কওমী মাদ্রাসার পঞ্চম শেণির ছাত্রী। একই গ্রামের বৃদ্ধ মহির উদ্দিনের নাতি শাহিনের (১৮) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শাহীনের সঙ্গে শারীরিক সম্পর্কে কিশোরী অন্তঃসত্ত্বা হয়। পরে গত ১০-১৫ দিন আগে তার গর্ভপাতও ঘটানো হয়।

বিষয়টি ফাঁস হলে স্থানীয় মাতব্বররা সালিস করে নাতির অপরাধ দাদা মহির উদ্দিনের ওপর চাপিয়ে দেন। বিয়েতে রাজি না হলে ওই বৃদ্ধ মহির উদ্দিনকে ১০ দোররা মেরে রাজি করানো হয়।

প্রতিবেশীর জানায়, বৃদ্ধ মহির উদ্দিনের প্রথম ও দ্বিতীয় স্ত্রী মারা গেছে। তৃতীয় বিয়ে করেছেন ২৭ বছর আগে। তিনি ৭ সন্তানের জনক। মহির এখন ঠিকমত কথাও বলতে পারেন না, দৃষ্টিও ঝাপসা। ১২ বছর বয়সী চতুর্থ স্ত্রীকে নিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন।

মহির উদ্দিন বলেন, ‘আমি নির্দোষ। গ্রামের মাতব্বররা এই বুড়া বয়সে আমার গলায় মরণকাঠি ঝুলিয়ে দিয়েছে।’ সালিসের অন্যতম মাতব্বর স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন নাদু বলেন, ‘শিশুটির জবানবন্দির ভিত্তিতে বৃদ্ধ মহির উদ্দিনকে ১০ দোররা মেরে শরিয়ত মোতাবেক তাদের বিয়ে দেওয়া হয়েছে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ বিন আব্দুর রশিদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দেওয়ানগঞ্জ থানার ওসি এনএম মইনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালিসে বৃদ্ধকে পিটিয়ে ১২ বছরের কিশোরীর সঙ্গে বিয়ে! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০