সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

পিরোজপুরে পিটিয়ে যুবকের সাতটি দাঁত ভেঙে দিলো প্রতিপক্ষরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় রাসেল হাওলাদার (২৪) নামের এক যুবককে পিটিয়ে সাতটি দাঁত ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। ভুক্তভোগী রাসেল উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের আবুল কালামের ছেলে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রওনা করেন রাসেল। পথিমধ্যে ওঁৎ পেতে থাকা একই গ্রামের নজরুল হাওলাদারের তিন ছেলে শাহিন হাওলাদার (৩০), শহিদ হাওলাদার (২২), ফরিদ হাওলাদার (২০), হামেদের ছেলে আবু তালেব (৫০), হরমুজ আলীর ছেলে রুহুল হাওলাদারসহ দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে রাসেলের ওপর অর্তকিতভাবে হামলা করেন। এ সময় তারা রাসেলের মাথায় ও ঘাড়ে কোপ দেন এবং উভয় চোয়ালের সাতটি দাঁত ভেঙে দেন।

প্রত্যক্ষদর্শী হাফিজুল বলেন, ‘আমি রাসেলের চিৎকার শুনে দৌড়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার মাথায় ও ঘাড়ে কোপ ও কয়েকটি দাঁত পড়ে থাকতে দেখি।’

রাসেলের বাবা আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে ছেলেকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতাল নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। ওরা মোর পোলার সাতটি দাঁত ভাইঙা দেছে এবং মাথায় ও ঘাড়ে দাও দিয়া কোপ দেছে। লোকজন না আসলে মোর পোলারে মাইরা ফেলত।’

এ বিষয়ে নজরুল হাওলাদারের ছেলে শহীদ হাওলাদার বলেন, ‘রাসেলের কাছে আমরা টাকা পেতাম। ওই টাকা চাইলে সে অস্বীকার করে। পরে একপর্যায়ে তার সঙ্গে হাতাহাতি হয়।‘

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রাসেলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আমরা এখনো এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে পিটিয়ে যুবকের সাতটি দাঁত ভেঙে দিলো প্রতিপক্ষরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০