সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বাবার গলা কেটে ভাতের পাতিলে রক্ত ভরে রাখল ছেলে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: সামান্য কিছু টাকা না পেয়ে নাসরুল হাওলাদারকে গলা কেটে হত্যা করেন তারই ছেলে ইমরান হাওলাদার। হত্যার যেন কোনো চিহ্ন না থাকে, সেজন্য গলা কাটার রক্ত ভরে রাখা হয় একটি বড় ভাতের পাতিলে। আর এসব কাজে সহায়তা করেন মা রিনা বেগম।
বুধবার রাতে হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া গ্রামে। নিহত নাসরুল হাওলাদার একই গ্রামের বাসিন্দা।

বুধবার রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন নাসরুল হাওলাদার। পরে রাতেই বাবাকে হত্যা করেন ইমরান হাওলাদার। ছেলের কাজে সহায়তা করতে স্বামীর হাত-পা চেপে ধরেন রিনা বেগম। গলা কাটার সময় একটি বড় পাত্রে নাসরুলের রক্ত ভরে রাখা হয়। আর লাশ গায়েব করতে কম্বলে পেঁচিয়ে বস্তাবন্দি করে পাশের একটি ছাগলের খামারে ফেলে রাখা হয়। ভোর হয়ে যাওয়ায় গায়েব করা আর সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ছাগলের খামারে বস্তাবন্দি রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে নাসরুলের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে ইমরান পলাতক রয়েছেন। তবে নাসরুলের স্ত্রী রিনা বেগমকে আটক করেছে পুলিশ।

বাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন বলেন, কিছুদিন আগে মানুষের দেনা-পাওনা পরিশোধ করতে ছয় শতক জমি বিক্রি করেন নাসরুল। ওই টাকার জন্য নাসরুলের সঙ্গে তার স্ত্রী রিনা ও বড় ছেলে ইমরানের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে নাসরুলকে হত্যা করা হয়। এমন হত্যাকাণ্ড দশমিনার মানুষ আর কখনো দেখেনি।

দশমিনা থানার ওসি মো. জসীম বলেন, নাসরুলের স্ত্রী রিনা বেগমকে আটক করা হয়েছে। বড় ছেলে ইমরানকেও আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবার গলা কেটে ভাতের পাতিলে রক্ত ভরে রাখল ছেলে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০