সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কোহিণূর খানম নিতু (৩০) নামের এক গৃহবধূকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী মো. জুয়েল মিয়ার (৩২) বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মো. আবু চান মিয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হত্যার শিকার কোহিণূর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী জুয়েল পলাতক রয়েছেন। এই ঘটনায় জুয়েলের পরিবারের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোট ভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে প্রেমের সম্পর্কের পর আদালতে গিয়ে বিয়ে করেন কোহিণূর ও জুয়েল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর উভয়ের পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তবে জুয়েল প্রতিদিন ইয়াবা সেবন করতেন বলে অভিযোগ রয়েছে। তিনি তার মোটরযান ওয়ার্কশপে নতুন করে বিনিয়োগ করার জন্য দুই মাস আগে কোহিণূরের কাছে ২ লাখ টাকা যৌতুক চান জুয়েল। তবে কোহিণূর টাকা দিতে অপারগতা জানান।

গতকাল বুধবার সন্ধ্যায় কোহিণূর তার বাবার বাড়িয়ে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে আসেন। এরই মধ্যে গতকাল বুধবার দিবাগত গভীর রাতে জুয়েল বটি দিয়ে কোহিণূরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে লাশ ঢেকে রেখে পালিয়ে যায়। পরে রাতেই পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বটি জব্দ করে এবং জুয়েলের পরিবারের পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

কোহিণূরের বাবা মো. আবুল হোসেন জানান, গতকাল বুধবার রাতেও তার সঙ্গে কোহিণূরের দেখা হয়। তখন কোহিণূর কোনো সমস্যার কথা জানাননি তাকে। তিনি মেয়ের হত্যাকারীর বিচার চান।

আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র বিশ্বাস বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের পাঁচজনকে আটক করা হয়েছে। জুয়েলকে আটক করার জন্য অভিযান চালানো হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০