সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

নায়িকা শ্রাবন্তীকে কুপ্রস্তাব নানা আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে যুবক গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তীকে ব্যক্তিগত ফোনে কুপ্রস্তাবসহ নানা আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে মাহাবুবর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার যুবক খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রিমান্ড শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

চিত্রনায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় ১৬ নভেম্বর মামলাটি করেন।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাহাবুবর রহমান ভারতের নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত ফোন নম্বরে বিভিন্ন সময় কল করতেন। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব দিয়ে মেসেজ দিতেন মাহাবুব।

খুলনায় করা মামলার বাদী হয়েছেন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. খালিদ উদ্দিন। মামলাটি তদন্ত করছেন একই থানার পরিদর্শক তদন্ত রাধে শ্যাম সরকার। চিত্রনায়িকা শ্রাবন্তীকে আপত্তিকর মেসেজ দেয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নায়িকা শ্রাবন্তীকে কুপ্রস্তাব নানা আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে যুবক গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০