সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

চুরি যাওয়া নবজাতকের লাশ পুকুরে, অভিযোগের তীর বাবার দিকে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাগেরহাটে ঘুমন্ত মায়ের পাশ থেকে নবজাতক চুরির পর, পুকুর থেকে লাশ উদ্ধারের ঘটনায় অভিযোগের তীর এখন বাবার দিকে। এ ঘটনায় বাবা ও চাচাসহ ৩ জনকে আটক করা হলেও বাবাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে কী কারণে এ নৃশংসতা তা এখনও অজানা।

চাঞ্চল্যকর ১৭ দিন বয়সী নবজাতক সোহানা হত্যার ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) রাতে বাবা সুজন খানকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে চাচা রিপন খান ও ফুপা হাসিব শেখকে।
বৃহস্পতিবার দুপুরে গাবতলা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার। হত্যার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

সন্তান হত্যার ঘটনায় বাবাসহ পরিবারের কেউ জড়িত থাকলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মা শান্তা আক্তার।
রোববার গভীর রাতে মোরেলগঞ্জের গাবতলা গ্রামের সুজন খান ও শান্তা আক্তার দম্পতির সাথে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে নিখোঁজ হয় ১৭ দিনের শিশু সোহানা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে নিহত শিশুর দাদা আলী হোসেন ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুকুরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এলাকাবাসী এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সোমবার রাতে নবজাতক চুরির ঘটনায় শিশুটির দাদা মো. আলী হোসেন খান বাদী অজ্ঞাতনামাদের আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুরি যাওয়া নবজাতকের লাশ পুকুরে, অভিযোগের তীর বাবার দিকে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০