দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ২। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:৪৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ ২১৫ বার পড়া হয়েছে

মোঃ কামরুজ্জামান দর্শনা থানা প্রতিনিধি
দর্শনা থানায় পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার দিশ্যোপট পাল্টিয়ে যায়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ১৯ই নভেম্বর রাত ২ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার চৌকস এ এস আই মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান।
এ সময় দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামের মাদ্রাসা পাড়া মোড়ে পাকা রাস্তার উপর হইতে দর্শনার ঝাঝাডাঙ্গা মসজিদ পাড়ার মৃত হযরত আলীর ছেলে মোঃ শাহজাহান আলী (২৮) এবং একিই গ্রামের মোঃ কুদ্দুস হোসেনর ছেলে
মোঃ ইমরান হোসেন(২৪) কে আটক করে পুলিশ। উক্ত অভিযানের সময় আটককৃত আসামিদের কাছ থেকে
বাজার করার ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজূ হয়েছে।


























