সংবাদ শিরোনাম ::
ভোলায় গাঁজাসহ নারী পুরুষ ব্যবসায়ি আটক। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০ ৮২ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি ॥ ৫০ গ্রাম গাঁজাসহ এক নারী ও এক পুরুষ ব্যবসায়িকে আটক করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার আলিনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত নারী ওই ওয়ার্ডের মনির হোসেনের স্ত্রী শারমিন আক্তার (২৬) এবং পুরুষ ব্যবসায়ি একই ওয়ার্ডের মোস্তফা রাঢ়ীর ছেলে হোসেন (২৮) রাঢ়ী বলে জানায় পুলিশ।
ভোলা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


























