সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ভোলায় চাঁদাবাজি করতে গিয়ে ২ কথিত সাংবাদিক আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি: ভোলায় বাল্যবিয়ের বৈধতার কথা বলে চাঁদাবাজি করতে গিয়ে ২ কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ ভুক্তভোগীরা ফোন দিলে পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করে। চাঁদাবাজির অভিযুক্ত ওই সাংবাদিকরা হচ্ছেন অর্জুন চন্দ্র দে (৪০) ও তার সহকারী ক্যামেরাম্যান রাসেল (২৫)।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের স্লুইজগেইট এলাকায় সোমবার দুপুরে শানু সর্দারের মেয়ের বিয়ের আয়োজন চলে। এসময় স্থানীয় অনলাইন পত্রিকার কথা বলে ভুয়া ২ সাংবাদিক সুমন ও পারভেজ ওই বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিয়ে হচ্ছে বলে ৫ হাজার টাকা দাবি করেন।

এ সময় স্থানীয়দের মধ্যস্থতায় এক হাজার পাঁচশত টাকা তাদের দিলে তারা চলে যায়। এ ঘটনার কিছু সময় পর কথিত সাংবাদিক অর্জুন চন্দ্র দে ও তার ক্যামেরাম্যান রাসেল গিয়ে বাল্যবিয়ের কথা বলে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে তারা পুলিশকে জানিয়ে দিবে বলেও ভয়ভীতি প্রদর্শন করেন।

তখন মেয়ে পক্ষ জানায় তাদের মেয়ের বাল্যবিয়ে হচ্ছে না। তার পরও অর্জুন ও রাসেল ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করতে থাকে। তখন স্থানীয় মেম্বার খবর পেয়ে ঘটনাস্থলে যান। তাদেরকে সাংবাদিক হিসাবে কেউ চিনতে না পারায় সন্দেহ হলে তাদের আটকে রেখে ৯৯৯ নাম্বারে ফোন দেয়। পরে পুলিশ রাত ৯টার দিকে কথিত ২ সাংবাদিক অর্জুন চন্দ্র দে ও রাসেলকে আটক করে ভোলা মডেল থানায় নিয়ে আসেন। ভোলা থানার এসআই শেখ ফরিদ জানান, আটককৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়েছেন। তবে তাদের কাছ থেকে কোন পরিচয়পত্র পাওয়া যায়নি।

তাদের কাছ থেকে একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে। ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, বাল্যবিয়ে বন্ধের নামে কথিত সাংবাদিক অর্জুন চন্দ্র দে ও রাসেল বেদে পরিবারের কাছে চাঁদা দাবি করে। অর্জুন ও রাসেলকে আটকে রেখে তারা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি চাঁদাবাজি মামলার প্রস্তুতি চলছে। এদিকে অভিযোগ রয়েছে, অর্জুন চন্দ্র দে বেশ কিছু দিন ধরে বিভিন্ন স্থানে নিজে ভোলা সদর উপজেলা অনলাইন প্রেসক্লাবসহ একাধিক পত্রিকার সাংবাদিক হিসাবে পরিচয় দিয়ে আসছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় চাঁদাবাজি করতে গিয়ে ২ কথিত সাংবাদিক আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০