সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

বরিশালে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩৫ লাখ টাকা আদায়। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবি এম মনির হোসেন আগৈলঝাড়া:: বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ শেষে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কলেকজন যুবকের বিরুদ্ধে। উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাদত্রিশিরা গ্রামের সাদেক ভাট্টির ছেলে আনিচুর রহমান ভাট্টি সহযোগীসহ একই এলাকার প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে তার বন্ধু হালিম হাওলাদারও গৃহবধূকে ধর্ষণ করে এবং ভিডিওচিত্র মুঠোফোনে ধারণ করে। এই ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে দেওয়াসহ গৃববধূর স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে দুজনে বিভিন্ন সময় ৩৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এমন অভিযোগ এনে মঙ্গলবার গৃহবধূ আগৈলঝাড়া থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাদত্রিশিরা গ্রামের সাদেক ভাট্টির ছেলে আনিচুর রহমান ভাট্টি চলতি বছরের ২ জানুয়ারি রাতে পুলিশ তাদের ধাওয়া করছে বলে একই এলাকার এক প্রবাসীর ঘরে প্রবেশ করে। এসময় নজর আলী হাওলাদারের ছেলে তার সহযোগী হালিম হাওলাদার বাইর থেকে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে আনিচুর রহমান প্রবাসীর স্ত্রীর কাছে পানি খেতে চায়। তিনি পানি নিয়ে ঘরের দ্বিতীয় তলায় গেলে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননীকে ধর্ষণ করে আনিচুর রহমান। এবং তা মুঠোফোনে ধারণ করে রাখে। পরবর্তীতে আনিচের সাথে থাকা তার সহযোগী হালিম হাওলাদারও ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হলে ধর্ষণের ভিডিও প্রবাসে থাকা তার স্বামীর কাছে পাঠানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এবং পরবর্তীতে এমন ভয়ভীতি দেখিয়ে গৃহবধূকে বিভিন্ন সময় ধর্ষণ করাসহ ৩৫লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার সকালে আগৈলঝাড়ায় থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১০।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সরোয়ার বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা গ্রহণ করেছি। মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩৫ লাখ টাকা আদায়। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০