সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ব্যাংক ডাকাতি, ৯ লাখ টাকা লুট। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: চুয়াডাঙ্গার জীবননগরের উথলী বাজারে দিন-দুপুরে সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল এ সময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নিয়ে গেছে নগদ ৯ লাখ টাকা। রোববার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকের এ ঘটনায় খবর পেয়ে দ্রুত উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি ও জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলের ফেলে যাওয়া পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করে।
সোনালী ব্যাংকের উথলী শাখার ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী সাংবাদিকদের জানান, বেলা সোয়া ১টার দিকে হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে তিনজন এসে ব্যাংকে প্রবেশ করে। এরপর তারা পিস্তল উঁচিয়ে ব্যাংকের দরজা বন্ধ করে দেয় এবং ব্যাংকের সবার মোবাইল ফোন নিয়ে একটি কক্ষে সবাইকে আটকে রাখে। পরে ব্যাংকের কাউন্টারে থাকা ৯ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

এ সময় টাকা তুলতে আসা এক গ্রাহক ডাৎ-চিৎকার শুরু করলে বাজারের লোকজন ডাকাতদের ধাওয়া করে। তারা পিস্তল উঁচিয়ে লোকজনকে গুলি করার হুমকি দিলে লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল মারতে থাকে। ডাকাতরা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়। সব মিলিয়ে মাত্র পাঁচ মিনিটের ভেতর টাকা লুট করাসহ পালিয়ে যায় ডাকাতরা।

মন্টু নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, মোটরসাইকেলযোগে তারা পালানোর সময় ইটপাটকেল মারা শুরু করলে ডাকাত দলের এক সদস্যের মাথায় লাগে। ডাকাত দলের এক সদস্য পিস্তল উঁচিয়ে গুলি করতে উদ্যত হলে আমরা ছত্রভঙ্গ হয়ে পড়ি। এ সময় তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল সাংবাদিকদের বলেন, ডাকাত দলকে গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে। টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ব্যাংক ডাকাতি, ৯ লাখ টাকা লুট। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০