সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

আগৈলঝাড়ায় থানার সামনের দোকান সহ সরকারী কোয়ার্টারে চুরি-জনমনে আতংক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় একই রাতে থানার সামনে দোকান ও সরকারী কোয়ার্টারে চুরিরর ঘটনা ঘটেছে। এঘটনায় ব্যবসায়ী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার সামনে চুরি করে চোরের দল পুলিশের প্রতি এক রকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেই মন্তব্য করছেন স্থানীয়রা।

বিভিন্ন এলাকায় টুকটাক চুরির ঘটনা ঘটলেও এবার থানার সামনের দোকানে চুরির ঘটনায় হতভম্ব হয়ে গেছে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ লোকজন। অন্যদিকে উপজেলার সরকারী কর্মকর্তাদের একটি আবাসিক ভবনে চুরির ঘটনায় সাধারণ লোকজনের মনে চোর আতংক দেখা দিয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, থানার গেটের সামনে মো. মজিবর রহমান ইরান মোল্লার মালিকানাধীন রুপা স্টোরে বৃহস্পতিবার রাতে দোকানের দরজার কয়রা ভেঙে সংঘবদ্ধ চোরের দল ঘরে ঢুকে বিভিন্ন ব্র্যান্ডের অর্ধলক্ষাধিক টাকার সিগারেট চুরি করে নেয়।

ইরান মোল্লা জানান, অন্যান্য দিনের মতো বুধবার রাত পৌনে বারোটার দিকে দোকান তালাবদ্ধ করে বাড়ি যান তিনি। বৃহস্পতিবার খুব সকালে ফোন পেয়ে তালা ভাঙার খবরে দোকানে ছুটে এসে চুরির ঘটনা দেখতে পান। এঘটনায় শুক্রবার সকালে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সম্প্রতি তিনি বাথরুমে গেলে প্রকাশ্য দিবালোকে ক্যাশের ড্রয়ার ভেঙে অর্ধলক্ষাধিক নগদ টাকা চুরি করে নিয়েছিলো চোরের দল।

অন্যদিকে একই রাতে উপজেলা পরিষদের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনের ১নং ভবনের নীচ তলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায় এর বাসার লোকজন না থাকার সুযোগে দুটি রুমের তালা ভেঙে রুমে প্রবেশ করে চোরের দল। তবে ভোর রাতের দিকের ঘটনায় লোকজনের উপস্থিতি টের পেয়ে কোন মালামাল না নিতে পেরেই পালিয়ে গেছে চোরের দল।

চুরির ঘটনায় ব্যবসায়ীর অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় থানার সামনের দোকান সহ সরকারী কোয়ার্টারে চুরি-জনমনে আতংক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০