সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভালো কাজের স্বীকৃতি পেলেন পটুয়াখালীর এসপি মইনুল হাসান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মির্জা আহসান হাবিব ঃ পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল পর পর বেশ কতগুলো গুরুত্বপূর্ণ কাজ সফলতার সাথে সম্পন্ন করেন। তারই মূল্যান ১১ নভেম্বর ২০২০ খ্রিঃ বরিশাল রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা- অক্টোবর ২০২০খ্রিঃ সভায় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম শ্রেষ্ঠত্ব অর্জনকারীগণদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। ছ’টি পুরস্কারের মধ্যে দু’টি পুরস্কারই পটুয়াখালী জেলা পুলিশ (মামলার ক্রাইমসিন এবং সাক্ষ্য প্রমাণ সংরক্ষন ও ডিজিটালাইজেশন সংক্রান্তে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, পিপিএম এবং মামলা তদন্তে বিশেষ পুরস্কার মোঃ হুমায়ন কবির, পুলিশ পরিদর্শক-তদন্ত, গলাচিপা থানা) লাভ করেন। বলা প্রাসঙ্গিক যে, মামলা তদন্তের পুরস্কারটি গলাচিপার একটি ট্রিপল মার্ডার সংক্রান্তে যা বর্তমান পুলিশ সুপারের অত্র জেলায় যোগদানের প্রায় ছয় মাস পূর্বে সংঘঠিত হয়। মামলাটির গুরুত্ব অনুধাবন করে তিনি অপরাধস্থল পরিদর্শন, তৎসংলগ্ন এলাকায় অপরাধ সভা করতঃ দীর্ঘকাল ব্যাপী হাল না ছেড়ে বরঞ্চ গভীর ও নিবিড় তদারকীর মাধ্যমে আগস্ট ২০২০ মাসে মূল ও একমাত্র হোতা ঢাকার সাভার থেকে গ্রেফতারসহ ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়।উদঘাটিত হয় মূল রহস্য যা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সবিস্তরে উঠে আসে।বিশেষ স্মর্তব্য যে, বরিশাল রেঞ্জ ডিআইজি কর্তৃক এ যাবৎ অপরাধ সভা গুলোতে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার ” টীম পটুয়াখালী জেলা পুলিশ” অর্জন করেন।এজন্য পটুয়াখালী জেলা পুলিশ সুপার সংশ্লিষ্ট গর্বিত সদস্যগণকে অভিনন্দন জানান।
কোন কিছুর স্বীকৃতি অর্জন মানে দায়িত্ব ও কর্তব্য অধিকতর বেড়ে যাওয়া, অধিকতর অসাধারণ পারফর্ম্যান্স প্রদর্শন করা। শ্রেষ্ঠত্বের এ ধারা অব্যাহত রাখার জন্য পুলিশ সুপার জেলা পুলিশ পটুয়াখালীর সকলকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালো কাজের স্বীকৃতি পেলেন পটুয়াখালীর এসপি মইনুল হাসান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০