সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

৩ বছরের শিশুকে নিয়ে শোকে স্তব্ধ আনিসুলের স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জ্যেষ্ঠ এএসপি আনিসুল করিমের মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। তার এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজন ও সহকর্মীরা। এরই মধ্যে গাজীপুরে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে আনিসুলের। তিন বছরের সাফরানকে নিয়ে শোকে স্তব্ধ এএসপি আনিসুল করিম শিপনের স্ত্রী শারমীন।

অকালে স্বামীকে হারিয়ে তার জীবনে যেন নেমে এসেছে অমানিশা।
মানসিকভাবে অসুস্থ এএসপি আনিসুল করিমকে সুস্থ করে তুলতে কর্মস্থল বরিশাল থেকে ঢাকায় নিয়ে আসেন স্বজনরা। ভর্তি করা হয় আদাবরের মাইন্ড এইড হাসপাতালে। কিন্তু মুহূর্তেই সব এলোমেলো হয়ে যায়। সুস্থতার পরিবর্তে গ্রামের বাড়ি গাজীপুরে ফেরে আনিসুল করিমের নিথর দেহ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে জানাজা শেষে আনিসুলের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান আইনশৃঙ্খলা বাহিনীসহ সাধারণ মানুষ। পরে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক বিচার দাবি করেন।
তার দীর্ঘদিনে বন্ধুরা জানান, এই মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছি না। একজন মানুষকে কীভাবে পিটিয়ে হত্যা করা হয়। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র ছিলেন আনিসুল করিম। ৩১তম বিসিএস ক্যাডারে পুলিশ বাহিনীতে যোগ দেন। সবশেষ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। রেখে গেছেন স্ত্রীসহ তিন বছরের ছেলে সাফরানকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ বছরের শিশুকে নিয়ে শোকে স্তব্ধ আনিসুলের স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০