সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেই ছোট্ট সর্দার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০ ২৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বলিউডের সুপারহিট ফিল্ম ‘কুছ কুছ হোতা হ্যায়’। সেই ফিল্মের জনপ্রিয় চরিত্র ছিলেন ‘সাইলেন্ট সর্দার’। শাহরুখ, কাজল আর রানি মুখার্জির পুরো ছবিতেই আকাশের তারা গুনতে ব্যস্ত ছিল সে।

সেই সাইলেন্ট সর্দার এবার বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। তার আসল নাম পরজান দস্তুর। ছোট্ট সেই ছেলেটি এখন ২৯ বছরের হ্যান্ডসাম ব্যাচেলর।
পাত্রী তারই বন্ধু ডেলনা স্রফ। সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজেই বিয়ের ঘোষণা করেছেন পরজান। নিজেই শেয়ার করেছেন বান্ধবীর সঙ্গে হাসিমুখের ছবি। ২০২১ সালের ফেব্রুয়ারিতেই তারা বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন।

মুম্বাইয়ের এক পার্সি পরিবারে জন্ম পরজানের। ভাই এবং মা-বাবার সঙ্গে সেখানেই থাকেন তিনি। এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক করেছেন।
‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিল্মই পরজানের প্রথম ছবি ছিলো। এ ছাড়া ‘মোহাব্বতেঁ’, ‘জুবেইদা’, ‘কভি খুশি কভি গম’ ছবিতেও পরজানকে দেখা গিয়েছে। ‘পকেটমানি’ নামে একটি শর্ট ফিল্ম প্রযোজনাও করেছেন। সেই শর্ট ফিল্মের কাহিনিও তার লেখা। পরজান খুব ভাল পিয়ানো বাজান। ৭ বছর বয়স থেকে পিয়ানো শিখেছেন।
পরজান-ডালনার বন্ধুত্ব কলেজে পড়ার সময় থেকেই। গতবছর বান্ধবী ডালনার কাছে তিনি প্রেম নিবেদন করেন। গত অক্টোবরে বান্ধবীর কাছে প্রেম নিবেদনের সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, ‘১ বছর আগের সেই সুন্দর দিন, যখন সে সম্মতি জানিয়েছিল! আর মাত্র ৪ মাস’।
ডেলনাও মুম্বাইয়ের মেয়ে। একটি প্রাইভেট ফার্মের অ্যাসোসিয়েট ক্রিয়েটিভ ডিরেক্টর তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের পিঁড়িতে ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির সেই ছোট্ট সর্দার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০