সংবাদ শিরোনাম ::
নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ নানকের বাসভবনে আগুন ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন

পিরোজপুরে স্কুলছাত্রী নিপীড়ন অভিযোগে যুবক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় স্কুলছাত্রীকে নিপীড়নের অভিযোগ উঠেছে ইসমাইল মাতুব্বর (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার জুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ইসমাইল মাতুব্বর জুনিয়া গ্রামের জাহাঙ্গীর মাতুব্ববের ছেলে এবং ভুক্তভোগী মেয়েটি স্থানীয় মিরাজুল ইসলাম প্রি-ক্যাডেট স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, বাড়িতে মেহমান আসায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়েটির মা তাকে স্থানীয় জুনিয়া বাজারে তার দাদার কাছে পাঠায়। দাদা একটি মুরগি কিনে দিলে মেয়েটি সেটি নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়। সে স্থানীয় আলমগীর আকনের সুপারি বাগানের সামনের সড়কে পৌঁছালে ইসমাইল মাতুব্বর তাকে পথরোধ করে শ্লীলতাহানী করে। এসময় মেয়েটি ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে মেয়েটি কাঁদতে কাঁদতে তার স্বজনদের কাছে গিয়ে ঘটনাটি জানায়। এরপর স্বজনেরা তেলিখালী পুলিশ তদন্তের কেন্দ্রের দিকে রওয়ানা হলে ইসমাইল তাদের ওপর হামলা চালায়।
এতে মেয়েটির চাচা মো. জসিম (৩০) ও কামাল হোসেন (৪২) গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান সাংবাদিকদের জানান, মেয়েটির মা বাদী হয়ে লম্পট ইসমাইল মাতুব্বরসহ ১১ জনকে আসামি

করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ মামলার প্রধান আসামি ইসমাইল মাতুব্বরকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে স্কুলছাত্রী নিপীড়ন অভিযোগে যুবক গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০