সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ স্বামীর কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ স্বামী রুহুল আমিন হাওলাদারকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মেোসর কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীমম আজাদ আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দিয়েছেন। দণ্ডিত রুহুল আমিন বরিশালের উজিরপুর উপজেলার কাজিসা এলাকার মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে ও ঢাকা মেট্রোপলিটন পুুলিশের নায়েক পদে এসটিএফ-২ কোম্পানি, পিওএম উত্তর বিভাগে কর্মরত। তার ব্যাচ নম্বর ১৪২৮। আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান,‘২০০৩ সালের ১৬ এপ্রিল রুহুল আমিন বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড এলাকার সেলিনা বেগমকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের ৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। দীর্ঘ ৮ বছর সংসার করার একপর্যায়ে রুহুল আমিন ছুটিতে বাড়ি এসে তার স্ত্রী সেলিনা বেগমের কাছে মিশনে যাবার কথা বলে ২ লাখ টাকা যৌতুক দাবি করে। সেলিনা বেগম বাবার বাড়ি থেকে তাকে ১ লাখ টাকা এনে দেয়। এরপর ২০১৪ সালের ২২ নভেম্বর রুহুল আমিন ছুটিতে এসে স্ত্রী ও ছেলে ছায়েম মাহামুদকে বাকী টাকা না দেয়ায় তাদের শ্বশুড় বাড়িতে পাঠিয়ে দেয়। এছাড়া ২০১৫ সালের ২২ মার্চ রুহুল আমিন ছুটিতে নিজ বাড়িতে আসেন। ২৪ মার্চ বিকেলে সে তার স্ত্রীর কাছে আরও এক লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে সে স্ত্রী ও ছেলেকে নিজ বাড়িতে ফিরিয়ে নিতে অস্বীকার এবং স্ত্রী সেলিনা বেগমকে মারধর করে। এ ঘটনায় ২৯ এপ্রিল উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করে সেলিনা বেগম। একই বছর ২৪ মার্চ তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুর রহমান আদালতে চার্জশিট জমা দেন। ট্রাইব্যুনাল ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার ওই রায় দেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ স্বামীর কারাদণ্ড। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০