সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

লাখ টাকা ঘুষ না পেয়ে’ অবসরপ্রাপ্ত অফিস সহকারীকে মারধর করলেন কর্মকর্তা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: খুলনার পাইকগাছা উপজেলায় পেনশনের কাগজপত্রে স্বাক্ষরের জন্য লাখ টাকা ঘুষ চান মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সেই টাকা না দেয়ায় অবসরপ্রাপ্ত অফিস সহকারীকে মারধর করেছেন ওই কর্মকর্তা।

আহত সিরাজ উদ্দীন এমন অভিযোগই করেছেন। তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের অফিস সহকারী সিরাজ উদ্দীন ১১ মাস আগে অবসরে যান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি।

সিরাজ উদ্দিন জানান, অবসরে যাওয়ার পর পেনশনের কাগজপত্র স্বাক্ষরের জন্য জমা দিলেও দীর্ঘদিন ঘোরাতে থাকেন মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বুধবার দুপুর ১টার দিকে ফাইলটি স্বাক্ষরের জন্য নিয়ে গেলে মনিরুজ্জামান এক লাখ টাকা ঘুষ দাবি করেন।

অফিস সহকারী সিরাজ উদ্দিন সেই দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান সিরাজ উদ্দিনকে কিল, ঘুষি, লাথি মারলে তিনি অফিসের ভেতর পড়ে যান।

এ সময় অফিসের ভেতর থেকে পা ধরে টানতে টানতে বাইরে নিয়ে এলে তার শরীরের বিভিন্ন জায়গায় কেটে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে অভিযুক্ত মো. মনিরুজ্জামান ঘুষের বিষয়টি অস্বীকার করে বলেন, সিরাজ হিসাব-নিকাশ না দিয়ে তার ফাইলপত্রে স্বাক্ষর করাতে আসে। না করায় আমার ওপর চড়াও হলে উভয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) মুহাম্মদ আরাফাতুল আলম জানান, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তদন্ত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

মহিলা বিষয়ক উপ-পরিচালক নারগিস ফাতেমা জামিন জানান, ঘটনাটি শুনেছি। সিরাজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে বিষয়টি দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাখ টাকা ঘুষ না পেয়ে’ অবসরপ্রাপ্ত অফিস সহকারীকে মারধর করলেন কর্মকর্তা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৫৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০