সংবাদ শিরোনাম ::
বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ নানকের বাসভবনে আগুন ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা

রংপুরে শিশু ধর্ষণের মামলায় ইমাম গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ২৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রংপুরের তারাগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তারাগঞ্জ উপজেলার আতিকুর রহমান (২৯) নামের এক ইমামের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। উত্তেজিত জনতা ওই ইমামকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আতিকুর সকালে শিশুদের আরবি শেখান। ভুক্তভোগী শিশুটি এক বছর ধরে তাঁর কাছে আরবি শিখছে। গতকাল বুধবার সকাল আটটার দিকে অন্য শিশুদের সঙ্গে ওই শিশুও আরবি শিখতে যায়। ইমাম অন্য শিশুদের ছুটি দিলেও ওই শিশুকে আরও পড়াবেন বলে জানান। সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ বলছে, ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলা হবে বলে ওই শিশুকে হুমকি দেন আতিকুর। ভয়ে শিশুটি বাড়ির কাউকে কিছু বলেনি। বিকেল চারটার দিকে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাকে বিষয়টি জানায়। শিশুটিকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা আতিকুরকে আটক করে পুলিশে দেন। শিশুর বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমামের বিরুদ্ধে গতকাল রাত ১০টায় মামলা করেন। বর্তমানে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ওই ঘটনায় করা মামলায় আতিকুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রংপুরে শিশু ধর্ষণের মামলায় ইমাম গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০