সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ৬ পুলিশ সদস্য কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ২০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

রংপুরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে এসআই ও কনস্টেবল পদে চাকরি নেয়ার ঘটনায় দুই মামলায় ৬ সাবেক পুলিশ সদস্যের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শওকত আলী এ আদেশ দেন।

আসামিরা হলেন- রংপুর সদরের খারুয়া বান্ধা এলাকার আশিকুর রহমানের ছেলে মাহবুব আলম, আজহারুল ইসলামের ছেলে শফিউজ্জামান, মহিষপুর হাজিপাড়ার জিল্লুর রহমানের ছেলে মোস্তাফিজার রহমান, পালিচড়া বালুয়াপাড়ার মোশারফ হোসেনের ছেলে মাহবুব আলম, পীরগঞ্জ উপজেলার প্রথমডাঙ্গা এলাকার খলিলুর রহমানের ছেলে নুরন্নবী মিয়া, তারাগঞ্জ উপজেলার সৈয়দপুর নেকিরহাটের নবিউর রহমানের ছেলে মনোয়ার হোসেন।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে পুলিশে চাকরি নেয়। পরবর্তীতে যাচাই-বাছাইয়ে তাদের দাখিল করা মুক্তিযোদ্ধা সনদ ভুয়া প্রমাণিত হয়। এ বিষয়ে প্রতিবেদন পেয়ে রংপুর পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর আব্দুস সালাম ২০১৯ সালে কোতোয়ালি থানায় ৬ জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দুটি মামলা করেন। এ বিষয়ে তদন্ত শেষে ছয়জনকেই অভিযুক্ত করেই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

কোর্ট ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, মামলা হওয়ার পরও আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলো। আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার ৬ আসামি রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি, ৬ পুলিশ সদস্য কারাগারে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০