সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: জয়পুরহাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কুদ্দুসকে (৫৩) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে ওই কিশোরীকে উদ্ধারসহ সদর উপজেলার চকশ্যাম এলাকার নিজ বাড়ি থেকে ইউপি সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্প কমান্ডার।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, মাসখানেক আগে ওই কিশোরীকে সৌদি আরবে নিয়ে গিয়ে ভালো বেতনের চাকরির কথা বলেন দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য ও আদম বেপারী আব্দুল কুদ্দুস।

ওই কিশোরী পাসপোর্ট করার জন্য বুধবার বিকেলে খঞ্জনপুর এলাকায় আব্দুল কুদ্দুসের সঙ্গে দেখা করলে তিনি কৌশলে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ও ওই বাড়িতেই আটকে রাখেন।

পরে সন্ধ্যায় কিশোরী বাড়িতে না ফিরলে তার ভাই র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন। পরে খঞ্জনপুর এলাকার একটি বাড়ি থেকে ধর্ষিতা কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চকশ্যাম এলাকার নিজ বাড়ি থেকে কুদ্দুসকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে রাতেই কিশোরীর মা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৪৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০