বরগুনায় বিয়ের প্রলোভনে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০ ১২৯ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি ::
ধর্ষকের উল্লাস আর ধর্ষিতার কান্না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির আইন করেও থামছেনা ধর্ষকরা। বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত জিন্নাত আলী খানের পুত্র রহিম খান এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ওই এলাকার রেবা বেগম বলেন আমার স্বামীর মৃত্যুর পর রহিম খা আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে থাকে এতে আমি রাজি না হওয়ায় বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন স্থানে আমাকে নিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়।
একপর্যায়ে ২০১৯সালে রহিমের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই ও রেজিস্ট্রি কাবিন করি। কিছুদিন পর কাজীকে ২০ হাজার টাকা ঘুষ দিয়ে কাবিন বিলুপ্তি করে রহিম। গতকাল রহিম খান আমাকে বিবাহ করিবে বলিয়া বরিশালে নিয়ে যায় বিবাহ না করে বরিশালে রূপসী হোটেলে নিয়ে আমাকে ধর্ষণ করে।
পরের দিন সকালে আমি বরগুনাতে আসিলে রহিমের স্ত্রী আমাকে দেখিয়ে বাসস্ট্যান্ডে মারপিট করে বিষয়টি এলাকাবাসী জানতে পেরে রহিমের পক্ষে গণ্যমান্য ব্যক্তিবর্গ ইউপি সদস্যসহ ২ লক্ষ টাকা নিয়ে রহিমের কাছ থেকে সরে যেতে বলেন। এতে আমি রাজি না হওয়ায় লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়ে এলাকা থেকে আমাকে তাড়িয়ে দেয়ার হুমকি দেয়।
স্থানীয়রা বলেন চার বছর ধরে রহিম বিবাহর প্রলোভন দেখিয়ে রেবার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। এ বিষয়ে রহিম এর কাছে জানতে চাইলে ধর্ষণের কথা স্বীকার করে বলেন আমি বিয়ে করতে রাজি না টাকার বিনিময় মিট হতে চাই। এ বিষয়ে এখন পর্যন্ত বরগুনা থানায় কোনো মামলা হয়নি তবে মামলার প্রক্রিয়া চলছে।


























