সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মেয়ের সঙ্গে প্রেম করায় ভাতিজাকে কুপিয়ে মারলো চাচা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মেয়ের সঙ্গে প্রেম করায় ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে মারলো চাচা। শুক্রবার রাতে উপজেলার হরিপুর ইউপির শঙ্করাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম শান্ত মিয়া উপজেলার হরিণবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং হরিপুরের শঙ্করাদহ গ্রামের মাহফুজ মিয়ার ছেলে। এ ঘটনায় চাচা আক্কাস মিয়াকে পুলিশ আটক করেছে।

নাসিরনগর থানার ওসি এটিএম আরিচুল হক জানান, প্রায় তিন বছর আগে আক্কাস মিয়া সৌদি আরব থেকে স্বপরিবারে হরিপুরের শঙ্করাদহ গ্রামে আসেন। গ্রামে আসার পর থেকেই আক্কাস মিয়ার ছোট মেয়ে মুন্নি আক্তারের সঙ্গে শান্তর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার রাতে রাত শান্ত এবং মুন্নির মধ্যে প্রেম ও বিয়ের বিষয়ে বাগবিতণ্ডা হয়। বিষয়টি মুন্নির বাবা জানতে পেরে ক্ষুদ্ধ হন।

পরে রাত ১১টার দিকে শান্তর ঘরে প্রবেশ করে দা দিয়ে শান্তর বুকের বাঁ পাশে আঘাত করেন আক্কাস। গুরুতর আহত অবস্থায় শান্তকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ শান্তর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।

নাসিরনগর থানার ওসি এটিএম আরিচুল হক আরো জানান, এ ঘটনায় চাচা আক্কাসকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে পারবো। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়ের সঙ্গে প্রেম করায় ভাতিজাকে কুপিয়ে মারলো চাচা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০