সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

শীতে করোনা মারাত্মক রূপ নেয়ার আশঙ্কা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শীতকালে করোনা মারাত্মক রূপ নিতে পারে। আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউও। তাই শীতে করোনা মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে বয়স্ক ও নানা জটিল রোগে আক্রান্তদের নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জার টিকা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের।

শীত আসলেই বেড়ে যায় সর্দি-কাশি, হাঁপানি, শ্বাসতন্ত্রের সংক্রমণসহ নানা ধরনের রোগ। বাড়ে হাঁপানি বা ব্রংকাইটিস রোগীদের শ্বাসকষ্ট।

শীতে বয়স্ক ব্যক্তিদের নানা জটিলতা দেখা দেয়। তাই করোনাকালে তাদের বিশেষ যত্ন না নিলে বাড়তে পারে মৃত্যু ঝুঁকি।

শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক সময়ের চেয়ে কম কাজ করে। তাই ঋতু পরিবর্তনের এই সময়ে খাদ্যগ্রহণ ও জীবনযাপনে বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

শীতে দরজা-জানালা বন্ধ না রেখে আলো-বাতাস ঠিকমত চলাচল করলে করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মধ্যেই হুঁশিয়ারি দিয়ে বলেছে যে আসছে শীতে করোনাভাইরাস মহামারি আরও মারাত্মক রূপ নিতে পারে। বিশেষ করে শীতের আগে থেকেই উত্তর গোলার্ধের দেশগুলোয় করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে।

এই সময়ে বাতাসে আর্দ্রতা কম থাকায় হাঁচি, কাশি দেয়া হলে বাতাসে জীবাণুর ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো অনেকক্ষণ ধরে ভেসে থাকে। গরমের সময় সেটা যখন দ্রুত ধ্বংস হয়ে যায়, কিন্তু শীতের সময় অনেকক্ষণ ধরে বাতাসে থাকে। ফলে মানুষের সংক্রমিত হওয়ার ঝুঁকিও বেশি থাকে।

করোনাভাইরাসের জীবাণুর ক্ষেত্রে যে নিউক্লিয় এনভেলাপ থাকে, অর্থাৎ ভাইরাসের বাইরে যে আবরণ থাকে, যেটি জীবাণুর জেনেটিক কণাগুলোকে ঘিরে রাখে সেটাকে বলা হয় লিপিড মেমব্রেন। এই আবরণটা তৈলাক্ত ধরনের। শীতকালীন পরিবেশে সেটা অনেকক্ষণ টিকে থাকতে পারে।

এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধী টিকা বাজারে আসেনি, তাই সামাজিক দূরত্ব রক্ষা করা এবং স্বাস্থ্য বিধি মেনে চলাই একমাত্র উপায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীতে করোনা মারাত্মক রূপ নেয়ার আশঙ্কা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০