সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

পটুয়াখালীতে কৃষি কর্মকর্তাকে পেটালেন ইউপি চেয়ারম্যান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলায় কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মো. আনছার উদ্দিন মোল্লাকে মারধর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁকে ডেকে নিয়ে কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রাত সাড়ে ১১টার দিকে আনছার উদ্দিন মোল্লা ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারের বিরুদ্ধে বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আনছার উদ্দিন মোল্লা উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা। আর ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ওই কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আনছার উদ্দিনের বাড়ি কনকদিয়া গ্রামে। সন্ধ্যার দিকে তিনি কনকদিয়া বাজারে যান। ইউপি চেয়ারম্যান শাহিনের সঙ্গে দেখা হলে তিনি সালাম দেন। একপর্যায়ে আনছার উদ্দিনকে কথা শোনার জন্য ডাকেন ইউপি চেয়ারম্যান শাহিন। ডেকে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের নাম ধরে গালাগাল করেন। আনছার উদ্দিন এর প্রতিবাদ করলে তাঁকে প্রকাশ্যে শাহিন মারধর করেন।

একটি সূত্র জানায়, সম্প্রতি সারের ডিলার নিয়োগ নিয়ে ইউপি চেয়ারম্যান শাহিন ও উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানের বিরোধ সৃষ্টি হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা দুজনেই দুঃখ প্রকাশ করে বলেন- এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে আনছার উদ্দিন মোল্লা বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানার জন্য ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা শাহিন হাওলাদারের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন- এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে কৃষি কর্মকর্তাকে পেটালেন ইউপি চেয়ারম্যান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০