সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভারত-চীন সীমান্তে পরিস্থিতি এর চেয়ে খারাপ হবে না: মার্কিন কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ভারত-চীন সীমান্তে উত্তাপ কমার কোনও লক্ষণ নেই। বিগত সাড়ে পাঁচ মাস সময় ধরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর একে অপরকে নিশানা করে দাঁড়িয়ে দুই দেশের সেনা বাহিনী। হিমালয়ের কোলে এই পরিস্থিতির ওপর নজর রেখেছে আমেরিকা। তবে, উত্তেজনাকর পরিস্থিতি আর বাড়বে না বলেই মনে করে মার্কিন প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, “হিমালয়ের কোলে যে ঘটনা ঘটছে আমরা সেদিকে কড়া নজর রেখেছি। পরিস্থিতি এখন যে পর্যায়ে রয়েছে আগামীতে তার থেকে খারপ হবে না বলে নিশ্চিত করতে পারি। ”

ওই মার্কিন কর্মকর্তা আরও জানান, কেবল দক্ষিণ চীন সাগরের জন্যই নয়, গোটা দক্ষিণ এশিয়াতেই ভারত-মার্কিন সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে নয়াদিল্লির সঙ্গে আলোচনা চালাচ্ছে ওয়াশিংটন। তার কথায়, “দক্ষিণ এশিয়ায় সহযোগিতার ক্ষেত্রে ভারতের ভূমিকা প্রশংসনীয়।

এর সঙ্গে ওই অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিনিয়োগ, নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি জড়িত। তাই এখানে ভারতের অন্তর্ভুক্তিকে আমরা স্বাগত জানিয়েছি। ”
প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন সহযোগিতার ক্ষেত্রে আগামী সপ্তাহেই মন্ত্রীপর্যায়ের বৈঠক হবে। তার আগে সরকারিস্তরে দুই দেশের কর্মকর্তারা আলোচনা চালাচ্ছেন।

নিয়ন্ত্রণরেখার উপগ্রহ চিত্র, লাল-ফৌজের তথ্য আদান-প্রদান, সমরাস্ত্র মোতায়েন বিষয়ে ইতিমধ্যেই ভারত-মার্কিন সহযোগিতার বহর দেখা গেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারত-চীন সীমান্তে পরিস্থিতি এর চেয়ে খারাপ হবে না: মার্কিন কর্মকর্তা

আপডেট সময় : ০৬:৩৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০