সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

নেতার স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় প্রাণ গেল গৃহকর্মীর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পরকীয়া দেখে ফেলায় দিনের পর দিন নির্যাতন করা হয় গৃহকর্মী সাদিয়াকে। শেরপুরের শ্রীবরদী আওয়ামী লীগ নেতা আহসান হাবীব শাকিলের স্ত্রী ঝুমুরের নির্যাতনের শিকার গৃহকর্মী শিশু সাদিয়া শুক্রবার (২৩ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেলে মারা যান। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা। পুলিশ জানায়, জেলে থাকা গৃহকর্ত্রীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

লাশঘরে পড়ে আছে মেয়ের লাশ। বাইরে অসহায় বাবা-মা। এক মাস হাসপাতালে শয্যার পাশে বসে থেকেও প্রিয় সন্তানকে বাঁচাতে পারেননি তারা। বাবা-মা আর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেছে ১০ বছরের সাদিয়া।
স্বজনদের অভিযোগ, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকার ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। বাসায় আসা-যাওয়া ছিল ওই পরকীয়া প্রেমিকের। হঠাৎ একদিন তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলে গৃহকর্মী শিশু সাদিয়া। এরপরই সাদিয়ার ওপর নেমে আসে শাকিলের স্ত্রী ঝুমুরের বর্বর নির্যাতন।

এক প্রতিবেশী ট্রিপল নাইনে কল করলে গত ২৬ সেপ্টেম্বর রাতে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে সেখানেই তার মৃত্যু হয়। মেয়ের হত্যাকারীর ফাঁসি দাবি করেন বাবা-মা।
নিহতের বাবা বলেন, ‘ওই মহিলা পরকীয়া ছিল। আমার মেয়ে দেখে ফেলায় পেটে লাথি মেরেছে নির্যাতন করেছে।’
নিহত শিশুটির মা বলেন, ‘আরেক বেটার সঙ্গে খারাপ অবস্থায় দেখছে। জামাইরে কইয়ে দেবে বলে মারছে। বিচার চাই।’
শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলছে, গত ২৬ সেপ্টেম্বর শিশুটির বাবার দায়ের করা মামলায় ঝুমুরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেতার স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় প্রাণ গেল গৃহকর্মীর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৫৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০