সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বামীর লাশ ঢাকা থেকে বাড়িতে নেয়ার পথে মৃত্যু হয়েছে স্ত্রীর। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সেই স্ত্রী পেয়ারা বেগম (৪২) মারা যান।

মারা যাওয়া দম্পতির বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর মাজারপাড় গ্রামে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তিনদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী মো. নেওয়াজ মিয়াকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তার মৃত্যু হয়।

স্বামীর লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসার পথে উপজেলার তক্তারচালা এলাকায় স্ত্রী পেয়ারা বেগম অচেতন হয়ে পড়েন। স্বজনরা ওই অ্যাম্বুলেন্সে করেই তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাড়িয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম সাইফুল ইসলাম শামীম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাত ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে মারা গেলেন স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০