সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

কলাগাছ পড়ে বালতি ভাঙাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কলাগাছ পড়ে বালতি ভাঙাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাইয়ের ইটের আঘাতে বৃদ্ধ বড় ভাই ফজলু (৬৫) খুন হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল চারটায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ব্রাহ্মন্দী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর প্রধান অভিযুক্ত এবাদুল ও তার পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। তবে ঘটনাস্থল থেকে পুলিশ এবাদুলের স্ত্রী সেলিনাকে (৩৫) আটক করেছে।

নিহত ফজলু মৃত গণি মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, এবাদুল তার বাড়ির পাশে একটি কলাগাছ কাটেন। একই সময় তার বড় ভাই ফজলু গাছের পাশ দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে কলা গাছটি ফজলুর বালতির ওপর পড়লে বালতিটি ভেঙে যায়। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার চলতে থাকে। পরে দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে ছোট ভাই এবাদুল তার বড় ভাই ফজলুর মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ফজলুর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত এবাদুলের স্ত্রী সেলিনাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার স্বামী এবাদুলকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলাগাছ পড়ে বালতি ভাঙাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০