সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

প্রবাসীর সংসার ভাঙার অভিযোগ, কনস্টেবলকে শাস্তিমূলক বদলি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি

প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে সংসার ভাঙার অভিযোগে ঝালকাঠির সদর থানার কনস্টেবল মো. মোস্তফাকে ভোলা জেলা পুলিশ লাইন্সে শাস্তিমূলক বদলি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে এ বিষয়ে আদেশ প্রাপ্তির পর সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝালকাঠি থানা থেকে তাকে কমান্ড সার্টিফিকেট (সিসি) প্রদান করা হয়।

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক তাকে ঝালকাঠি সদর থানা থেকে ভোলায় বদলি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি অফিসে করা অভিযোগ সূত্রে জানা গেছে, কনস্টেবল মোস্তফা নলছিটি থানায় কর্মরত থাকা অবস্থায় সৌদি প্রবাসীর স্ত্রীর (২ সন্তানের জননী) সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে স্ত্রীর সঙ্গে ওই প্রবাসীর মনোমালিন্য সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে তিনি মোবাইলফোনের মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। এতেও কোনও সমাধান না পেয়ে ওই প্রবাসীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলে কনস্টেবল মোস্তফাকে নলছিটি থানা থেকে ঝালকাঠি সদর থানায় সরিয়ে নেওয়া হয়।

এরপরও মোস্তফা প্রবাসীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করেনি। বরং আরও বাড়িয়ে দেয় বলে জানা যায়। মাস দুই-এক আগে প্রবাসীর শ্বশুরবাড়ির লোকজন মোস্তফার কাছ থেকে তাকে (প্রবাসীর স্ত্রী) দূরে সরাতে গ্রামের বাড়ি নিয়ে যায়। ওইদিনই মোস্তফার পক্ষ নিয়ে দুই পুলিশ সদস্য শ্বশুর বাড়ির লোকজনদের মারধর করে। এ ঘটনার পর রবিবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে কনস্টেবল মোস্তফার বিরুদ্ধে অভিযোগ করেন ওই প্রাবাসীর শাশুড়ি ও মেয়ে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মোস্তফাকে ঝালকাঠি সদর থানা থেকে ভোলা জেলায় শাস্তিমূলক বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসীর সংসার ভাঙার অভিযোগ, কনস্টেবলকে শাস্তিমূলক বদলি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০