সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নকে (৩৫) গ্রেফতার করা হয়। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত।

এর আগে বুধবার রাতে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ভুক্তভোগী নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সাথে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নের। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে নয়নের সাথে প্রায়ই কথা হতো ওই নারীর। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের এই সম্পর্কের কারণে নয়ন প্রায় সময়ই ওই নারীর বাসায় যাতায়াত করতেন।

গত ৬ অক্টোবর বিকালে নয়ন আবারও ওই নারীর বাসায় যান। এসময় নয়ন বিয়ে সংক্রান্ত বিষয়ে আলাপ আছে বলে দরজা বন্ধ করে দেন।
ওই নারী দরজা বন্ধ করতে বারণ করলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ আনা হয় নয়নের বিরুদ্ধে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস নয়নকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ওই নারী সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার একটি বিউটি পার্লারে কাজ করেন। কয়েক বছর আগে প্রেমের সূত্র ধরে তদের বিয়ে হয় বলে দাবি করেন। তবে তাদের কোনও কাবিননামা ও বিয়ের রেজিস্ট্রি নথি নেই। মসজিদের হুজুর ডেকে বিয়ে পড়ানো হয়। বুধবার রাতে ওই তরুণী থানায় এসে ধর্ষণের মামলা দায়ের করেন।

তরুণীর অভিযোগ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে নয়ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০