ভালুকায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে র্যালী ও আলোচনা সভা অনুস্ঠিত। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে

এস.এম.সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় ১লা অক্টোবর (বৃহষ্প্রতিবার) “প্রবীনদের অধিকার আদায় ও সুরক্ষা নিশ্চিত করুন”এ প্রতিপাদ্য নিয়ে ভালুকায় র্যালী ও আলোচনা সভার মধ্যোদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে একটি র্যালী বের হয়ে পৌর সদর বিভন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আহবায়ক গোলাম মোস্তফা খান’র সভাপতিত্বে, সংগঠনের সদস্য সচিব অাব্দুল ওয়াদুদ মিয়ার সঞ্চালনায় দি-সিনিয়র সিটিজেন সোসাইটি অব ভালুকা আয়োজিত অলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা, উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,এড. শওকত আলী,আশরাফ বি.এস.সি, ভাইস প্রিন্সিপাল কামরুজ্জামান তুহিন,চাঁন মিয়া,আরিফা সুলতানা দীপা সহ দি সিনিয়র সিটিজেন সোসাইটি অব ভালুকার বিবিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।


























