সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে মামলা নয়: বিআরটিএ । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০ ৬০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নতুন সড়ক পরিবহন আইনে তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক নয়। কোনও যানবাহনের এই বিমা না থাকলে মামলা দেওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শককে এক স্মারকলিপি পাঠিয়ে একথা জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। এতে বলা হয়, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ধারা ১০৯ অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক ছিল এবং এর অধীনে ১৫৫ ধারায় দণ্ডের বিধান ছিল। তবে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৬০-এর উপ-ধারায় (১), (২) ও (৩) অনুযায়ী এটি বাধ্যতামূলক নয়।

উপ-ধারা তিনটি হলো:
১. কোনও মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান ইচ্ছা করলে তার মালিকানাধীন যেকোনও মোটরযানের জন্য যে সংখ্যক যাত্রী পরিবহনের জন্য নির্দিষ্টকৃত তাদের জীবন ও সম্পদের বিমা করতে পারবেন।

২. মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান তার অধীন পরিচালিত মোটরযানের জন্য যথানিয়মে বিমা করবেন এবং মোটরযানের ক্ষতি বা নষ্ট হওয়ার বিষয়টি বিমার আওতাভুক্ত থাকিবে এবং বিমাকারীর থেকে উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন।

৩. মোটরযান দুর্ঘটনা ঘটলে বা ক্ষতিগ্রস্ত হলে বা নষ্ট হলে ওই মোটরযানের জন্য ধারা ৫৩-এর অধীন গঠিত আর্থিক সহায়তা তহবিল হতে কোনও ক্ষতিপূরণ দাবি করা যাবে না।

অর্থাৎ, এ ধারা অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক নয় এবং এ আইনের অধীনে ইহা লঙ্ঘন করা হলে কোনও দণ্ডের বিধান নেই। এই আইনে তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা না থাকলে সংশ্লিষ্ট মোটরযান বা মোটরযানের মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনও মামলা দেওয়ার সুযোগ নেই। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবগত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকে অনুরোধ করে বিআরটিএ।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘নতুন সড়ক পরিবহন আইন অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বিমা বাধ্যতামূলক নয়। তাই ইন্স্যুরেন্স না থাকলে সড়কে মামলা করা যাবে না। এটা আমরা পুলিশকে জানিয়ে দিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে মামলা নয়: বিআরটিএ । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০